চ্যানেল ওম নিউজ ডেস্ক
“গীতার আলোয় আলোকিত হোক জীবন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ, নৈতিক মূল্যবোধ এবং শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠের চর্চা বিস্তারের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী “বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা প্রশিক্ষণ কর্মশালা”-র প্রথম দিনের কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের গীতা-অনুরাগী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালার প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয় শ্রীশ্রী গৌরী শংকর গোসলা সোসাইটি প্রাঙ্গণে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কাব্যতীর্থ, অনলাইন গীতা প্রশিক্ষক এবং গীতা প্রচার ফাউন্ডেশনের নীতিনির্ধারণী সভাপতি ও ইন্সট্রাক্টর শ্রী জীবন চন্দ্র বর্মন।
প্রশিক্ষণ অধিবেশনে তিনি শুদ্ধ সংস্কৃত উচ্চারণ, স্বরপ্রয়োগ, ছন্দ, শব্দশুদ্ধতা এবং অর্থবোধক গীতাপাঠের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি গীতার শ্লোকসমূহ সঠিকভাবে পাঠের গুরুত্ব, গীতার আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার তাৎপর্য এবং ব্যক্তি ও সমাজজীবনে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ, আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেন। তাদের সক্রিয় অংশগ্রহণ কর্মশালাকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, গীতার জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং শুদ্ধ গীতাপাঠের সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
উল্লেখ্য, কর্মশালার আয়োজনে রয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখা, পঞ্চপাণ্ডব ফাউন্ডেশন-বাংলাদেশ, গীতা প্রচার ফাউন্ডেশন এবং গুরুকুল গীতা শিক্ষা কার্যক্রম, লালমনিরহাট।
আয়োজকদের প্রত্যাশা, গীতার আলোয় আলোকিত হয়ে তরুণ প্রজন্ম নৈতিকতা, মানবিকতা ও আত্মশুদ্ধির চর্চায় উদ্বুদ্ধ হবে এবং একটি সুন্দর, মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“গীতার আলো ঘরে ঘরে জ্বালো, গীতার আলোয় জীবন গড়ি—মানব জীবন ধন্য করি।”
গীতাপাঠ
শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতাপাঠ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত
June 5, 2026
48 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.