চ্যানেল ওম নিউজ ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের ঐতিহ্যবাহী রামগোপালবিন্দ মন্দিরে হামলা চালিয়ে তা ভেঙে দেওয়ার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার (৬ জুন) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। চ্যানেল ওম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দির ভাঙচুরের হুমকিসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় জনগণের পাশাপাশি দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শঙ্কা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করছে বলেও উল্লেখ করা হয়।
ঐক্য পরিষদ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। চ্যানেল ওম।
সংগঠনটি আরও জানায়, রামগোপালবিন্দ মন্দিরটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়; এর সঙ্গে বিদ্যালয়, চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালিত হয়ে আসছে। পাশাপাশি মন্দির উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
প্রতিবাদ
গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দিরে হামলার হুমকিতে উদ্বেগ প্রকাশ ঐক্য পরিষদের
June 6, 2026
240 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.