টমাস দেব নাথ

জাগো হিন্দু পরিষদের জেলা, উপজেলা ও থানা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় জাগো হিন্দু পরিষদের লিপন কান্তি সিংহ সভাপতিত্বে অ্যাডভোকেট হিরু সুশীলের সঞ্চালনায়।
মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক রানা দাশ, প্রতিষ্ঠাকালীন সদস্য লিটু সূত্রধর, কাতার শাখার সাবেক সভাপতি পংকজ ধর, সাবেক সহসভাপতি সজীব নন্দী সহ বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, হিন্দু সমাজের অধিকার, নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে জাগো হিন্দু পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নতুন নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।
সভা শেষে সংগঠনের সার্বিক উন্নতি, সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও সংগঠনের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।