বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামচাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুন ২০২৬ বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশের পক্ষ থেকে গীতা শিক্ষালয়ের ব্যবস্থাপনা পরিষদকে আন্তরিক উপহার প্রদান করা হয়। এ সময় উপহার তুলে দেন বাগীশিপ বোয়ালখালী উপজেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বাবুল বৈদ্য এবং শিক্ষক দীপক চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য উজ্জ্বল শুক্ল দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন বাগীশিপ চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক সুমন কুমার দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গীতা শিক্ষালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।
সভায় গীতা শিক্ষালয়ের ব্যবস্থাপনা পরিষদকে বাগীশিপ বোয়ালখালী উপজেলার গবেষণা কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সৈকত বিশ্বাসের সভাপতিত্বে এবং পার্থ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে যারা নিষ্কামভাবে নৈতিক শিক্ষা ও গীতা শিক্ষার প্রসারে কাজ করছেন, তারাই সমাজে সুগন্ধি ফুলের মতো ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিচ্ছেন। তারা আরও বলেন, ব্যক্তি পূজার পরিবর্তে দক্ষ ও আদর্শ সংগঠক হিসেবে সংগঠনের স্বার্থে কাজ করলে সেই সংগঠন সমাজে সহজেই গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে।
অনুষ্ঠান
শ্যামচাঁদ হরি মন্দির গীতা শিক্ষালয়ে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
June 12, 2026
39 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.