চ্যানেল ওম নিউজ ডেস্ক
সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল চারটায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাঁটাগাড়ী বাজার জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উষাইকোল গ্রামের আশুতোষ স্যানাল ও তার সহযোগী গজেন্দ্রনাথ মাহাতোসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নামে লিজ নেওয়া পুকুরগুলো দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সম্প্রতি ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুরগুলো নিজেদের নামে নেয়ার উদ্যোগ নিলে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সবুজ তালুকদার। এতে স্থানীয় স্বপন কুমার সিং, সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, মো. জাফর হোসেনসহ গ্রামবাসী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উষাইকোল গ্রামে বহু বছর ধরে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। তবে পুকুর দখলচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সেই সামাজিক বন্ধন নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ সময় বক্তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান। মানববন্ধনে উষাইকোল গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। চ্যানেল ওম।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.