চ্যানেল ওম নিউজ ডেস্ক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি বাবু সুনীল চন্দ্র ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সম্প্রতি বাসভবনে যান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাবু শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহ-সভাপতি বিপুল দত্ত, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত ও মধুসূদন চক্রবর্তী, দিলীপ ঘোষ দীপু, অমিত লালা, সুপায়ন সুশীল, বিশুরাম বসু (সাটু), উজ্জ্বল শুক্ল দাশ, প্রকৌশলী রনি সরকার, আদিত্য দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সুনীল চন্দ্র ঘোষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। এ সময় তাঁরা পরমেশ্বর ভগবানের নিকট তাঁর আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে প্রার্থনার আহ্বান জানান।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সুনীল চন্দ্র ঘোষ দ্রুত সুস্থ হয়ে আবারও সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.