চ্যানেল ওম নিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত মালামাল বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়েছে। চ্যানেল ওম।

পুলিশ জানায়, গত ২৫ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গার বিনাগ লেইন এলাকায় অবস্থিত গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চোরেরা প্রবেশ করে মূর্তি থেকে প্রায় ১ লাখ টাকার স্বর্ণালংকার এবং ১ লাখ ২৫ হাজার টাকার রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। চ্যানেল ওম।

মামলার তদন্তের অংশ হিসেবে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রহিম-এর নেতৃত্বে এসআই খায়রুল বাসার সাজিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন রাতে নগরীর সাগরিকা রোডের বিটাক মোড়স্থ তিতাস ফার্মেসি এলাকায় অভিযান পরিচালনা করেন। চ্যানেল ওম।

অভিযানে মামলার মূল হোতা হিসেবে মো. আরমান (৩৩)-কে গ্রেফতার করা হয়। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী রূপালী আবাসিক এলাকায় বসবাস করতেন। চ্যানেল ওম।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত মালামাল বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চোরাইকৃত স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।