আন্তর্জাতিক সাংগঠনিক সমন্বয়ে বিশ্ব হিন্দু মহাসভা বাংলাদেশের কূটনৈতিক সাফল্য
বাংলাদেশের বিশ্ব হিন্দু মহাসভা এবং World Hindu Federation Nepal (বিশ্ব হিন্দু ফেডারেশন নেপাল)-এর মধ্যে আন্তর্জাতিক সাংগঠনিক সমন্বয় ও সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
বিশ্ব হিন্দু ফেডারেশন নেপালের কেন্দ্রীয় কমিটি ২৯ জুন ২০২৬ তারিখে বিশ্ব হিন্দু মহাসভা বাংলাদেশ-এর কান্ট্রি হেড মৃদুল মণ্ডল-এর উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক পত্র প্রেরণ করে। এতে বাংলাদেশ থেকে পাঠানো আন্তর্জাতিক সমন্বয় ও সহযোগিতার প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয় এবং দুই দেশের সংগঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করা হয়।
চিঠিতে বিশ্ব হিন্দু ফেডারেশন নেপাল বাংলাদেশের বিশ্ব হিন্দু মহাসভার সনাতন ধর্ম, হিন্দু সংস্কৃতি, সামাজিক সেবা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, মানবসেবা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এছাড়া, উভয় সংগঠনের মধ্যে আনুষ্ঠানিক সমন্বয়, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করা হয়েছে।
বিশ্ব হিন্দু মহাসভা বাংলাদেশ মনে করে, এই ইতিবাচক সাড়া আন্তর্জাতিক পরিসরে সনাতন সমাজের ঐক্য, সহযোগিতা এবং বৈশ্বিক সাংগঠনিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংগঠনের পক্ষ থেকে বিশ্ব হিন্দু ফেডারেশন নেপালের সভাপতি ড. রামচন্দ্র অধিকারী এবং মহাসচিব রামচন্দ্র তিওয়ারী-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে দুই সংগঠনের মধ্যে ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.