বিদগ্রাম ত্রিপুরেশ্বরী গীতা শিক্ষালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রামের বোয়ালখালীর বিদগ্রাম ত্রিপুরেশ্বরী গীতা শিক্ষালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সপ্তশতী গীতা শ্লোক পাঠ, গীতা যজ্ঞ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় পর্যন্ত সপ্তশতী গীতা শ্লোক পাঠ অনুষ্ঠিত হয়। গীতা যজ্ঞে সমাজে শুভবোধ, নৈতিকতা ও মানবকল্যাণের উদ্দেশ্যে প্রতিটি গীতা শ্লোক পাঠ শেষে একটি করে বেলপাতা আহুতি প্রদান করা হয়। এছাড়াও সূর্য পূজা, গ্রহ পূজাসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।
যজ্ঞ পরিচালনা করেন সর্বমঙ্গলা কালী ধামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ, পাচুঁরিয়া তপোবন আশ্রমের শ্রীমৎ স্বামী চন্ময়ানন্দ পুরী মহারাজ এবং বান্দরবান লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ, যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক সুমন কুমার দাশ, বোয়ালখালী উপজেলা প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিপ্লব দাশ, গীতা শিক্ষালয়ের সভাপতি পোপন দাশ, সাধারণ সম্পাদক রুপন দাশ, দপ্তর সম্পাদক সঞ্জয়, সদস্য সৌরভ দাশ, রাখাল দাশ ও শুভ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা সভাপতি শিমুল ধর, সারোয়াতলী ইউনিয়ন সভাপতি রয়েল দাশ, সাধারণ সম্পাদক জনি আইচ, পোপাদিয়া ইউনিয়ন সভাপতি শুভ দাশ, আমুচিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক দীপক চক্রবর্তী, শাকপুরা সভাপতি অধীর দাশ, খরণদ্বীপ সভাপতি দীলিপ দাশ, চরনদ্বীপ সভাপতি সুবল দাশসহ গীতা শিক্ষালয়ের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এবং এলাকার অসংখ্য নারী-পুরুষ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই নিষ্কাম কর্মের আদর্শে গড়ে তুলতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রকৃত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণে আত্মনিয়োগ করে আলোকিত ও বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.