নিউজ ডেস্ক

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)-এর যুগ্ম মহাসচিব পদে মনোনীত হওয়ায় দলের সভাপতি, মহাসচিব ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পল্টন দাস। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ ‘দেবত্ব সম্পত্তি উদ্ধার ও রক্ষা কমিটি’ গঠনের আহ্বায়ক/সমন্বয়কের দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান তিনি।

এক বিবৃতিতে পল্টন দাস বলেন, দেবত্ব সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণ শুধু একটি সাংগঠনিক দায়িত্ব নয়, বরং এটি দেশের ঐতিহ্য, ধর্মীয় ভাবাবেগ এবং ন্যায্যতার সঙ্গে সম্পৃক্ত একটি পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি গর্বিত এবং শতভাগ সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দেবত্ব সম্পত্তি সংক্রান্ত জটিলতায় ভুক্তভোগীদের পাশে থেকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (BMJP) পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। দেবত্ব সম্পত্তি বিষয়ে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

পল্টন দাস দলের সভাপতি, মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা ও রাজনৈতিক প্রজ্ঞার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের আস্থা ও সমর্থন তাকে নতুন উদ্দীপনায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, দেশবাসী এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আশীর্বাদ, দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

পল্টন দাস বর্তমানে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)-এর যুগ্ম মহাসচিব এবং দেবত্ব সম্পত্তি উদ্ধার ও রক্ষা কমিটির আহ্বায়ক/সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।