বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর)–এর বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলায় জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২ আগস্ট রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
রোববার (২৬ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য ২ আগস্ট দিন ধার্য করেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
এর আগে, ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। এ ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.