বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতির ৩১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গঠন
বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতির ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। চ্যানেল ওম।
ঘোষিত কমিটিতে জগদীশ চন্দ্র বর্মন সভাপতি, তরুণ ভট্টাচার্য নির্বাহী সভাপতি এবং সন্দীপ গোস্বামী সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন সুজিত কান্তি দাশ, সবুজ চন্দ্র দে ও অশোক চৌধুরী। উজ্জ্বল শুক্ল দাশ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। চ্যানেল ওম।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিন্টু কুমার দে এবং গোপাল চন্দ্র সরকার যুগ্ম সাধারণ সম্পাদক ও পাপ্পু বিশ্বাস সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন। এছাড়া প্রচার, আইন, অর্থ, সংস্কৃতি, ধর্ম, মানবাধিকার, নারী, যুব, ছাত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী সংসদ গঠন করা হয়েছে। চ্যানেল ওম।
সংগঠনের প্রকাশিত অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত কমিটির অনুমোদন দেন সভাপতি জগদীশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক মিন্টু কুমার দে এবং সাংগঠনিক সম্পাদক পাপ্পু বিশ্বাস। চ্যানেল ওম।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সনাতন সমাজের অধিকার, ঐক্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.