হরিনাম প্রচার সংঘ চট্টগ্রাম মহানগর নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
শ্রী শ্রী ১০৮ শ্রীমৎ স্বামী জগেশ্বর নাথ মহারাজের আদর্শে পরিচালিত হরিনাম প্রচার সংঘ চট্টগ্রাম মহানগর নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। গীতা পাঠ করেন শ্রীশ্রী রাধাকৃষ্ণ গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থী শ্রী আইয়ুশমান দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক।
সভায় সভাপতিত্ব করেন পূর্ব মাদারবাড়ি হরিজন সমাজ পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত প্রধান সদ্দার শ্রী চমন লাল দাশ। বক্তব্য দেন উদয় যুব সংঘের সভাপতি রাজেশ দাশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাম প্রচার সংঘ চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান উপদেষ্টা শ্রী দিলীপ লালা, সভাপতি শ্রী সুজন দাশ এবং সাধারণ সম্পাদক শ্রী দীপন দাশ।
অনুষ্ঠানে নবগঠিত মহানগর কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক শ্রী সোহেল দাশ।
বক্তারা তাঁদের বক্তব্যে হরিনাম প্রচার, শ্রীমদ্ভাগবত গীতার শিক্ষা প্রসার, সনাতন ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ধর্মীয় ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ করতে নবগঠিত কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ ও সুধীজন নবগঠিত কমিটির সফলতা ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.