দীর্ঘ ২৩ বছর পর গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটি। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিপ্লব কান্তি দাশ, সাধারণ সম্পাদক পদে রিটল কান্তি বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে দয়াল চৌধুরী নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে বিপ্লব কান্তি দাশ ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে ‘না’ ভোট পড়ে ৩১টি এবং বাতিল হয় ৩টি ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে রিটল কান্তি বিশ্বাস ১৬৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সুজন চক্রবর্তী পান ১১৫ ভোট এবং তপন চক্রবর্তী পান ৯ ভোট। এ পদে ২টি ‘না’ ভোট পড়ে এবং ৪টি ভোট বাতিল হয়।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে দয়াল চৌধুরী ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ‘না’ ভোট পড়ে ৭১টি এবং বাতিল হয় ৪টি ভোট।
দীর্ঘ ৭৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে মন্দির পরিচালনা কমিটি নির্বাচিত হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন কমিটির নেতৃত্বে মন্দিরের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নতুন নেতৃত্বকে ঘিরে বান্দরবানের সনাতনী সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.