মিরসরাই উপজেলার উত্তর হাজীশ্বরাই সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ২০২৬-২০২৭ ইংরেজি সনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দীপঙ্কর চৌধুরী বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সজীব চন্দ্র পাল।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষ্ণধন নাথ (বংশী) ও রুবেল নাথ।
নতুন কমিটি উত্তর হাজীশ্বরাইয়ে শারদীয় দুর্গোৎসবকে সুন্দর, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবগঠিত কমিটির সকল সদস্যকে উত্তর হাজীশ্বরাই গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেছেন স্থানীয়রা।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.