ঝালকাঠির আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক অলোক সাহার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহল।
অলোক সাহা ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক, ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং জেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন্মাষ্টমির মতো একটি ধর্মীয় উৎসবের প্রস্তুতি সভায় একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজ, সুশীল সমাজসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
নেতৃবৃন্দরা বলেন, ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। কোনো ধর্মীয় আয়োজন বা সভাকে কেন্দ্র করে হামলা, হুমকি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.