চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর পক্ষ থেকে চান্দগাঁওস্থ শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা পরিষদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার জন্য ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পুরাতন কালুরঘাট মোহন্ত ড্রাইভারের বাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্দির পরিচালনা পরিষদের প্রতিনিধিদের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর পক্ষ থেকে চেকটি হস্তান্তর করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর সদস্য সচিব বাপ্পী দে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা পরিষদের সেবায়েত শিখা দাস, কার্যকরী সভাপতি পণ্ডিত ড. লিটন আচার্য, সাধারণ সম্পাদক রাজীব দাস, অর্থ সম্পাদক রুম্পা দাস এবং সহ-অর্থ সম্পাদক সুরভী দাস।

মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ এ আর্থিক সহযোগিতার জন্য সংসদ সদস্য এরশাদ উল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল হবে।