দক্ষিণ রামপুর বণিক পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে অদ্বৈত-অচ্যুত স্মৃতি সংঘের আহ্বানে গণেশ পূজার প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রামপুর আরোহণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আশীষ ধর। রামপুর বণিক পাড়া ঐতিহ্যবাহী দক্ষিণ রামপুর বণিক পাড়া যুব সংগঠনের সভাপতি রনি ধরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রামপুর আরোহণ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক রবি ধর,রঞ্জন ধর,বিশু ধর,রিমন ধর,মিন্টু ধর,সানি ধর,কৃষ্ণ ধর প্রমুখ। শুরুতে অনুষ্ঠান পরিচালনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক সজীব শর্মা। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে শ্রী শ্রী গণেশ পূজা। পূজায় উপস্থিত থাকবেন তুলসীধাম মোহন্ত মহারাজ ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজ। ১৫ সেপ্টেম্বর সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট শিল্পী সাগর দেওয়ান।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.