দক্ষিণ রামপুর বণিক পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে আরোহণ সমাজ কল্যাণ পরিষদের আহ্বানে দূর্গা পূজার প্রস্তুতি ও কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রামপুর আরোহন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আশীষ ধর। রামপুর বণিক পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুনঃ নির্মাণ কমিটি সদস্যসচিব পলাশ ধরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রামপুর আরোহন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রবি ধর,শ্রী ননী গোপাল ধর বক্তব্য রাখেন মন্দির পুনঃ নির্মাণ কমিটির যুগ্ন আহ্বায়ক পলাশ ধর,দোলন ধর,রনি ধর,রিমন ধর প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে দোলন ধরকে সভাপতি বিপ্লব ধর সহ সভাপতি,রনি ধরকে সাধারণ সম্পাদক, রিপুল ধর সহ সাধারণ সম্পাদক, রিমন ধরকে অর্থ সম্পাদক,বিশু ধরকে সহ অর্থ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।কমিটি গঠন পরবর্তী নতুন কমিটিকে আরোহণ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ হতে পুষ্প সংবর্ধনা ও সাবেক কমিটিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.