২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও বিভিন্ন ধরনের সহিংসতার প্রতিবাদে আন্দোলন গড়ে ওঠে। ওই সময় আন্দোলনে প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তিকে নিয়ে একটি প্ল্যাটফর্মও তৈরি করা হয়েছিল।
তবে পরবর্তীতে নানা ধরনের বিশৃঙ্খলার কারণে সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থানে ফিরে যান। এবার তাদের আবারও একত্রিত করে নতুন নাম ও কাঠামোর মাধ্যমে সংগঠনটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি বড় অংশকে নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পরিষদ’।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, সততা, স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। এ সংগঠন ভবিষ্যতেও সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.