চার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্নের মধ্যেই রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে বদলি
আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
এর আগে গত ১২ অগাস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান আব্দুল মাবুদ। এর মাত্র ১৩ দিনের মাথায় আবার তাকে বদলি করা হল।
এদিকে প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আমীনকে সংযুক্ত করা হয়েছে খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে।
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও সন্তানসহ চারজনকে হত্যার ঘটনায় গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করেছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনে নির্মমভাবে চারজনকে হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই পুলিশ কর্মকর্তা।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.