চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় তার সঙ্গে স্ত্রী রিমি ও দুই ছেলে ছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে পটিয়ায় অভিযান চালায়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দিন ধরে অভিযান চালানোর পর অবশেষে পিন্টু দাসকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের চাপের কারণেই তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন।
আটকের পর পিন্টু দাসকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.