চ্যানেল ওম নিউজ ডেস্ক

রংপুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটন এবং জুডিশিয়াল তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বিজন কান্তি সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

আজ দুপুরে সচিবালয়ে বিজন কান্তি সরকারের নিজ কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমৎ প্রণবানন্দ মহারাজ, অ্যাডভোকেট সুমন কুমার রায় ও সুবীর কান্তি ধরেসহ বিএসপির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে রংপুর হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জুডিশিয়াল তদন্তের দাবি জানানো হয়।