বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত এ সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক প্রণব কুমার দাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, বাঁশখালী জামায়াতের আমীর মাওলানা ইসমাইল, বিএনপি নেতা মাস্টার লোকমান আহমদ, সাবেক পূজা পরিষদ সভাপতি সুধীর মল্লিক রায়, ডা. অধরলাল চক্রবর্তী, সাংবাদিক কর্মকর্তা তাপস নন্দী, সাবেক সভাপতি প্রদীপ গুহ, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কারণ, ঝন্টু দাশ, দিলীপ দত্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মেলনের কমিটি গঠন প্রক্রিয়া পরিচালনা করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব ও যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত পালিত।
সম্মেলনে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সনাতনী নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য লায়ন শেখর দত্তকে সভাপতি, অধ্যাপক বাবুল কান্তি দেবকে ১ নম্বর সহসভাপতি এবং প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.