দক্ষিণ চট্টগ্রামের সু-বৃহৎ ও প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বেদ ও চণ্ডীর উপাখ্যান অবলম্বনে নির্মিত বিশেষ থিম ‘বৈদিক কুটির’।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নান্দনিকতার সমন্বয়ে নির্মিত এই থিম কুটিরে বেদ ও চণ্ডীর বিভিন্ন উপাখ্যান ও ধর্মীয় ভাবধারা তুলে ধরা হয়েছে। আয়োজনকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে আগ্রহ ও উৎসাহ।
ছয় দিনব্যাপী চলমান এ আয়োজনে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধর্মীয় আয়োজন ও কর্মসূচি রাখা হয়েছে। হাবিলাসদ্বীপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পূজা কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সকলকে এ আয়োজনে উপস্থিত হয়ে ‘বৈদিক কুটির’ পরিদর্শনের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.