বাগীশিক পাঁচলাইশ সংসদের গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ত্রি-বার্ষিক সম্মেলন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পাঁচলাইশ থানা সংসদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ত্রি-বার্ষিক সম্মেলন (২০২২-২৫) অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সেন্টু কুমার দাশকে সভাপতি এবং শান্তুজিৎ দাশকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। প্রধান অতিথি ছিলেন মুজাফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী মহিলা ডিগ্রি কলেজ, পটিয়ার অধ্যাপিকা কৃষ্ণা দাশ, যিনি বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টাও।
মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলসীধাম কেন্দ্রীয় শ্রী শ্রী রথযাত্রা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বরুণ হাজারী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃষ্টি বৈদ্য।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহ-সম্পাদক নিকু শীল, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাবেক সহ-অর্থ সম্পাদক রাজেশ পাল এবং বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পুলক ভট্টাচার্য্য (সুজয়)।
আলোকিত অতিথি ছিলেন বাগীশিক পাঁচলাইশ থানা সংসদের উপদেষ্টা শ্যামল কুমার নাথ ও সুজন ঘোষ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কোতোয়ালী থানা সংসদের সাবেক প্রধান পৃষ্ঠপোষক পুরোহিত রুপন চক্রবর্ত্তী (জনি), বাগীশিক চান্দগাঁও থানা সংসদের সভাপতি সুমন চৌধুরী, আদর্শপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. লিটন চক্রবর্তী এবং বায়েজিদ থানা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুশান্ত ধর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টু কুমার দাশ। সাধারণ সম্পাদক শান্তুজিৎ দাশের সঞ্চালনায় বক্তব্য দেন সুজন দাশ, নরেন দে, সজীব দাশ, সাথী রাণী দাস, রিমু দে, ঋত্তিক নাথ, রুদ্র দাশ, অর্ক দাশ, প্রিয়ম পাল, জয় দত্ত, নয়ন মজুমদার, দীপা নাথ ও রজত দাশ।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সেন্টু কুমার দাশকে সভাপতি এবং শান্তুজিৎ দাশকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.