বিহার বিধানসভা নির্বাচনে বড় চমক। ইতিহাস গড়েছেন জনপ্রিয় লোকগায়িকা মৈথিলী ঠাকুর। আলিনগর আসন থেকে মাত্র ২৫ বছর বয়সী এই বিজেপি প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্ধী আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে হারিয়েছেন। বিধান সভা নির্বাচনে জয়ী হয়েই তিনি হলেন সবচেয়ে কমবয়সি বিধায়ক।